চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

ওভারটেকিং করতে গিয়ে দুর্ঘটনা,চন্দনাইশে চালকসহ আহত ৪

চন্দনাইশে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা, চালকসহ আহত ৪

চন্দনাইশ সংবাদদাতা

৯ এপ্রিল, ২০২৬ | ১০:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের দক্ষিণ হাশিমপুর খাঁন বটতল এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী বাস ‘ঈগল’ এবং চট্টগ্রাম অভিমুখী কাঁচা আম ভর্তি একটি ট্রাকের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারাদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মহাসড়কের ওপর থাকা মাটি ভিজে রাস্তাটি অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছিল। এই পিচ্ছিল সড়কেই ঈগল বাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সাথে সংঘর্ষ হয়।

 

দুর্ঘটনায় বাসের চালক এবং তিনজন যাত্রী আহত হন। আহত যাত্রীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালা উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

পূর্বকোণ/সিজান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট