চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

বাকলিয়ায় প্রকাশ্যে গুলি বর্ষণকারী ফারুক গ্রেপ্তার

বাকলিয়ায় প্রকাশ্যে গুলি বর্ষণকারী ফারুক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৯ এপ্রিল, ২০২৬ | ৪:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকায় ময়দার মিল স্কুল মাঠের সামনে রাস্তার উপর প্রকাশ্যে গুলি বর্ষণকারী আসামি ফারুক হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার ফারুক লক্ষীপুর জেলার কমলনগর থানার চরভূমি চৌরাস্তা এলাকার মৃত শাহজাহানের ছেলে। বর্তমানে ফারুক মিয়াখান নগর এলাকার ইলিয়াছের কলোনি এলাকায় বসবাস করে।

 

বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন হারবাং ইউনিয়নের পূর্ব বিন্দারখীল পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোলাইমান। তিনি বলেন, গত ৪ এপ্রিল বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সিএনজি চালক, পথচারী ও এক মিল শ্রমিকসহ চারজন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গতকাল চকরিয়ার হারবাং থেকে ওই ঘটনায় গুলিবর্ষণকারী আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ ঘটনায় এর আগে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—আবু কাউছার (২০), মো. সজিব (১৯), সৈয়দ সুমন (২০) ও মো. বাবলা (১৯)। পুলিশ ঘটনাস্থল ও অভিযানে একটি দেশীয় তৈরি শর্টগান, দুই রাউন্ড গুলি এবং দুটি কিরিচ উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থল ও অভিযানে একটি দেশীয় তৈরি শর্টগান, দুই রাউন্ড গুলি এবং দুটি কিরিচ উদ্ধার করেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট