চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

বোয়ালখালীতে মধ্যরাতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল দোকান

বোয়ালখালীতে মধ্যরাতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল দোকান

বোয়ালখালী সংবাদদাতা

৯ এপ্রিল, ২০২৬ | ১১:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে গেছে একটি হার্ডওয়্যারের দোকান।

 

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পশ্চিম শাকপুরা গোলক মুন্সীর হাটের মো. আকতারের দোকানে এ ঘটনা ঘটে।

 

আগুনে সেমি পাকা দোকানটির সব মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার ফাইটার মো.সোহেল রানা বলেন, ‘বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে দোকানটিতে। এতে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট