
কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিম মাঝেরপাড়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে গোলাগুলিতে আনোয়ার বেগম (৬০) নামের এক বৃদ্ধা গুলিবিদ্ধ হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৩ নারী।
রবিবার (৫ এপ্রিল) মধ্যরাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত অন্য তিনজন হলেন—হাসিনা বেগম (৪০), রাজিয়া বেগম (৩৫) ও তনজিয়া আকতার (১৭)। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, ঘেরের মালিকানা নিয়ে বিরোধের জেরে এ গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর