
চট্টগ্রামের চন্দনাইশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
আজ (৪ এপ্রিল) শনিবার বিকেলে উপজেলার গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে মিছিলটি এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য প্রদানকালে বিএনপি নেতারা কর্নেল অলি আহমেদের তীব্র সমালোচনা করে বলেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তিনি এখন ‘পাগলের প্রলাপ’ বকছেন । বক্তাদের দাবি, বয়সের ভারে তিনি বর্তমানে অসংলগ্ন ও এলোমেলো কথা বলছেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, কর্নেল অলি আহমেদ এক-এগারোর অন্যতম কুশীলব ছিলেন এবং তিনি সবসময়ই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন । এছাড়া সমাবেশে এলডিপি সভাপতির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির গুরুতর অভিযোগও আনা হয় ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, পৌরসভা বিএনপি নেতা মাহমুদুর রহমান মাহাদু, চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা নওশা মিয়া সওদাগর, আ ক ম মোজাম্মেল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোরশেদুল আলম, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাছুদুর রহমান মাছুদ, যুবদল নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম, বিএনপি নেতা ওসমান গনি, হারুনুর রশিদ, সামশুল ইসরাম, দোহাজারী পৌরসভার যুদদলের আহবায়ক ইফতেখার উদ্দিন, চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা আবদুল মাবুদ মাহবুব, দোহাজারী বিএনপি নেতা আমির হোসেন, বাবু খান, শামসুদ্দিন মেম্বার, বিএনপি নেতা মোরশেদুল আলম মুন্না, ওরশেদুল আলম মিন্টু, পৌরসভার সার্বেক কমিশনের নুরুল কবির, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা আরিফুল ইসলাম, সাবেক কলেজ ভিপি আবদু রউফ, ছাত্র নেতা এমএ হাসেম, যুবদল নেতা সেকান্দার বাদশা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সালাউদ্দিন প্রমুখ।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ