
রাউজানে তরমুজের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। ইতোমধ্যে বাগান থেকে তরমুজ বিক্রি শুরু হওয়ায় এখানকার কৃষকদের এখন বেশ আনন্দের সময় যাচ্ছে। উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় এখানকার বিস্তীর্ণ মাঠজুড়ে তরমুজ চাষ করেছে চাষিরা। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার রাউজান উপজেলাজুড়ে চলতি মৌসুমে ১৮ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার নোয়াপাড়া, ডাবুয়া, নোয়াজিষপুর, সুলতানপুর, হিংগলা ইউনিয়ন ও পৌরসভায়সহ বেশকিছু এলাকায় তরমুজের চাষ করেছে কৃষকরা। তারমধ্যে জেব্রা কিংস, গ্লোরি, রেড বোল, সেম্পিয়ান ও ব্ল্যাক ডায়মন্ড জাতের তরমুজ ফলের চাষ করেছেন কৃষকরা। তরমুজ চাষি মো. হাসান জানান, ‘তিনি এই বছর ১২০ কানি জমিতে তরমুজ চাষ করেছেন।
প্রায় ৪৫লাখ টাকা তার খরচ হয়েছে। আবহাওয়া অনুক‚ল আর রোদ থাকলে উৎপাদন খরচ মিটিয়ে ভালো লাভের আশা করছেন। রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন ‘রাউজানে ১৮ হেক্টর জমিতে বিভিন্ন জাতের তরমুজের চাষ হয়েছে। শুরু থেকে কৃষি বিভাগ চাষিদের পাশে ছিল। আগামী দিনগুলোতে এই উপজেলায় তরমুজের আবাদ ব্যাপকভাবে
সম্প্রসারণের জন্য আরও বড় পরিসরে উদ্যোগ গ্রহণ করবেন তারা। আবহাওয়া যদি শেষ পর্যন্ত কৃষকের অনুক‚লে থাকে, কাক্সিক্ষত লাভ নিয়ে কৃষকরা বাড়ি ফিরবে।
পূর্বকোণ/ইবনুর