চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

হালদা থেকে অবৈধভাবে উত্তোলনকালে বালু ভর্তি ট্রাক জব্দ

হালদা থেকে অবৈধভাবে উত্তোলনকালে বালু ভর্তি ট্রাক জব্দ

ফটিকছড়ি সংবাদদাতা

২ এপ্রিল, ২০২৬ | ৮:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বালু ভর্তি ট্রাক জব্দ করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়ন থেকে ট্রাকটি জব্দ করা হয়।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারায়ণহাট ইউনিয়নের কূলালপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িতরা ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। এই বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং নদী রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট