চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

পেকুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাচ্চু মিয়া আর নেই

নিজস্ব সংবাদদাতা, পেকুয়া

২ এপ্রিল, ২০২৬ | ২:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ার বিশিষ্ট জমিদার আলহাজ কবির আহমদ চৌধুরীর দ্বিতীয় পুত্র, পেকুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা ১০ মিনিটে পেকুয়া জমিদার বাড়ির নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রাত সাড়ে ৮টায় পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরীর (জমিদার বাড়ির) মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল, মানবিক ও জনপ্রিয় একজন প্রবীণ ব্যক্তি। তাঁর মৃত্যুতে পেকুয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, বাচ্চু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পেকুয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পূর্বকোণ/এমরান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট