চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

টেকনাফ সংবাদদাতা

২ এপ্রিল, ২০২৬ | ১১:৪৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সাবরাং কাটাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড। এসময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সেটি দ্রুত পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে মোটরসাইকেলটি আটক করা হয়। মোটরসাইকেলে থাকা দুই যুবককে একটি বস্তাসহ আটক করা হয়। পরে ওই বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা।

 

জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট