চট্টগ্রাম বুধবার, ০১ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৪ দোকান ছাই, নিঃস্ব ব্যবসায়ীরা

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৪ দোকান ছাই, নিঃস্ব ৪ দোকানি

চন্দনাইশ সংবাদদাতা

১ এপ্রিল, ২০২৬ | ১০:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী সদরস্থ হাজারী টাওয়ারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টাওয়ারের নিচ তলায় থাকা ৪টি দোকান পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে।

 

বুধবার (১ এপ্রিল) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে হাজারী টাওয়ারের নিচ তলায় একটি গোডাউন, মেজবান বাড়ি রেস্টুরেন্ট, একটি মুদির দোকান, বইয়ের দোকান এবং পানের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 

আগুনের খবর পেয়ে দোহাজারী ফায়ার সার্ভিসের ২টি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ভয়াবহতা বিবেচনায় সাতকানিয়া থেকে আরও ২টি টিম অভিযানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুল হাসান জানান, মোট ৪টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—খাগরিয়া স্টোরের আমানত উদ্দিন, এজে সুপার সপের কাজী সৈয়দ নুর, মেজবান বাড়ি রেস্তোরার ছাবের আহমদ এবং ফলের আড়তের মালিক আবু হুমায়ুন। শেষ রাতের এই আকস্মিক অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা তাদের মালামাল রক্ষার কোনো সুযোগই পাননি বলে জানা গেছে।

 

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট