
রাঙামাটির কাপ্তাইয়ে গলায় ফাঁস লাগিয়ে বিশ্বজিৎ কর্মকার (৬৬) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। ওয়াগ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধুছড়ি এলাকার বিশ্বজিৎ কর্মকার কৃষ্ণ কর্মকারের ছেলে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধুছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য অমল কান্তি দে। তিনি জানান, সে দীর্ঘদিন যাবত পারিবারিক ও মানসিকভাবে ভুগছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহামুদুল হাসান রুবেল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বিশ্বজিৎ কর্মকারের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/পিআর