চট্টগ্রাম শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬

মহেশখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মহেশখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মহেশখালী সংবাদদাতা

১ এপ্রিল, ২০২৬ | ৪:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মাতারবাড়ী ইউনিয়নের উত্তর রাজঘাট এলাকায় নিজ বাড়ির সামনে অবস্থিত পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত আরিয়ান উত্তর রাজঘাট এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম সুমনের একমাত্র সন্তান বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত থাকায় কিছু সময়ের জন্য শিশুটির দিকে নজর ছিল না। ধারণা করা হচ্ছে, এই সুযোগে খেলতে খেলতে সে বাড়ির সামনের পুকুরের দিকে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরবর্তীতে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থার চেষ্টা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. আবু হায়দার বলেন, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি সকল অভিভাবকদের প্রতি অনুরোধ, ছোট শিশুদের যেন কখনোই একা ছেড়ে না দেওয়া হয়। বিশেষ করে বাড়ির আশেপাশে পুকুর বা জলাশয় থাকলে আরও বেশি সতর্ক থাকতে হবে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট