চট্টগ্রাম বুধবার, ০১ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

চকরিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

​চকরিয়া প্রতিনিধি

১ এপ্রিল, ২০২৬ | ৩:৪২ অপরাহ্ণ

​কক্সবাজারের চকরিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।

 

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

​নিহত শিশুরা হলো—ডুলাহাজরা ইউনিয়নের হেলাল উদ্দিনের কন্যা বকেয়া মনি (৮) এবং চারাবটতলী এলাকার মিরাজ উদ্দিনের কন্যা হুরিফা জান্নাত (৫)।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে চারাবটতলী এলাকায় নানার বাড়ি থেকে ১’শ গজ দূরে একটি পুকুর পাড়ে খেলতে যায় দুই বোন। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। ​পরে মুমূর্ষু অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

দুই শিশুর মৃত্যুর বিষয়টি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট