চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় ঘরের ছাদে বালতির পানিতে পড়ে শিশু ওয়াজিহানের মৃত্যু

রাঙ্গুনিয়ায় ঘরের ছাদে বালতির পানিতে পড়ে শিশু ওয়াজিহানের মৃত্যু

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৩১ মার্চ, ২০২৬ | ৯:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদে রাখা বালতির পানিতে পড়ে মো. ওয়াজিহান (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী ৩ নং ওয়ার্ড পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। ‎নিহত শিশু ওয়াজিহান একই এলাকার শাহ আলমের ছেলে।

 

‎পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে শিশুর মা বাড়ির ছাদে বালতির পানিতে গোসল করিয়ে তাকে নিয়ে নিজ কক্ষে চলে আসেন। এরপর মা ঘরের কাজে গেলে ওয়াজিহান সবার অগোচরে পুনরায় ছাদে চলে যায়।

 

‎পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে খোঁজে না পেয়ে ছাদে গিয়ে দেখে ওয়াজিহান বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে।

এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট