চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

খাগড়াছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার

মানিকছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার

মানিকছড়ি সংবাদদাতা

৩১ মার্চ, ২০২৬ | ৩:৪৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ভোলাইয়াপাড়া এলাকা থেকে তাসলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।

 

নিহতের মা ফাতেমা বেগম ও বাবা আবদুর রহিম সংবাদকর্মীদের জানান, পারিবারিক কলহের জেরে স্বামী ইব্রাহীম খলিল তাদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখে।

 

পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায়, আজ মঙ্গলবার সকালে নিহত তাসলিমা ও তার স্বামী ইব্রাহীমের মধ্যে সংসারের নানা বিষয়ে ঝগড়াঝাটি হয়। এর ঘন্টাখানেক পর সকাল সাড়ে ৯টার দিকে ঘরের সিলিংয়ের বিমের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাসলিমা আক্তারকে দেখতে পেয়ে তার শিশু কন্যারা চিৎকার শুরু করে। এসময় স্বামীও পাশের একটি ঘরে নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিল। পরে স্থানীয়রা এগিয়ে এসে লাশটি উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়ছে। গলায় ফাঁস দেয়ার আলামত পাওয়া গেছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত ঘটনার রহস্য জানা যাবে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইব্রাহীম খলিলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট