
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে পাহাড় কেটে মাটি পাচারের সময় ৩টি ডাম্প ট্রাক আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় ইউনিয়নের নড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি এই গাড়িগুলো আটক করে থানায় নিয়ে আসা হয়।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, বাড়বকুণ্ডের নড়ালিয়া গ্রামে একটি সিন্ডিকেট রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে তিনটি ডাম্প ট্রাক মাটি ভর্তি অবস্থায় পাওয়া যায়। ট্রাকগুলো জব্দ করা হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ