চট্টগ্রাম শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

পেকুয়ায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

পেকুয়া সংবাদদাতা

২৮ মার্চ, ২০২৬ | ৮:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় পুলিশের একটি বিশেষ অভিযানে এক নারীসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ফাঁশিয়াখালী ব্রিজ ও বারবাকিয়া ইউনিয়নের সিরাজ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন—পেকুয়া সদর ইউনিয়নের বকসু চৌকিদার পাড়া এলাকার মো. রমজান (৩০), বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা এলাকার সালাহ উদ্দিন (৩৮) এবং তার স্ত্রী জুবাইদা বেগম (৩৫)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ফাঁশিয়াখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মো. রমজানকে ১৯৫ পিস ইয়াবা ও একটি নম্বর বিহীন মোটরসাইকেলসহ আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বারবাকিয়া ইউনিয়নের সিরাজ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সালাহউদ্দিন ও তার স্ত্রী জুবাইদা বেগমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ৪৭ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা জব্দ করা হয়। অভিযানে সর্বমোট ২৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট