চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে বনবিভাগের অভিযানে বালুসহ দুটি ট্রাক জব্দ

মিরসরাইয়ে বনবিভাগের অভিযানে বালুসহ দুটি ট্রাক জব্দ

মিরসরাই সংবাদদাতা

২৬ মার্চ, ২০২৬ | ৯:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালুসহ দুটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার করেরহাট রেঞ্জের করেরহাট বিট কাম চেক স্টেশনের আওতাধীন লক্ষ্মীছড়া খাল এলাকা থেকে ট্রাক দুটি জব্দ করা হয়।

 

বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

 

করেরহাট জোনের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. মাহদী হাসান জানান, বন ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। জব্দকৃত ট্রাক দুটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এই অভিযানে করেরহাট বিট কাম চেক স্টেশনের ডেপুটি রেঞ্জার ও স্টেশন কর্মকর্তা আলাল উদ্দিন, কয়লা বিট কর্মকর্তা মো. আসলাম হোসেন এবং ধুমঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির ফরেস্টার মো. সোহেল রানাসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট