চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

স্বাধীনতা দিবসে পটিয়া প্রেস ক্লাবের পুষ্পমাল্য অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে পটিয়া প্রেস ক্লাবের পুষ্পমাল্য অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা

পটিয়া সংবাদদাতা

২৬ মার্চ, ২০২৬ | ১১:৫৫ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আয়োজিত এই কর্মসূচিতে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

সকালে পটিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে একত্রিত হয়ে প্রথমে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত সবাই মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া প্রেস ক্লাবের এডহক কমিটির আহ্বায়ক নুর হোসেন, সদস্য সচিব আহমদ উল্লাহ, সাবেক সভাপতি এস এম একে জাহাঙ্গীর, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, শফিউল আজম, রবিউল আলম ছোটন, কামরুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ওবায়দুল হক পিবলু, আবদুল্লাহ আল নোমান, এস এম জুয়েলসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন।

 

এ সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বিশেষ করে সাংবাদিকদের উদ্দেশে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

 

পুষ্পমাল্য অর্পণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট