চট্টগ্রাম বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৩ দোকান, বাইক ও রিকশা

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৩ দোকান, বাইক ও রিকশা

ফটিকছড়ি সংবাদদাতা

২৫ মার্চ, ২০২৬ | ৪:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ও একটি গ্যারেজ পুড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার কুন্বারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

 

জানা যায়, সকালে হঠাৎ মুক্তারের মুদি ও গাড়ির গ্যারেজ, এমদাদের মুদির দোকান, শাহাজাহানের চা দোকান ও গ্যারেজে থাকা একটি সিএনজি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও তিনটি ব্যাটারিচালিত রিকশা পুড়ে গেছে।

 

সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার পর মসজিদের মাইকে প্রচার করে স্থানীয়দের জড়ো করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততোক্ষণে প্রায় ১২-১৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট