চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সর্বশেষ:

নানার বাড়ির পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নানার বাড়ির পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা

২৪ মার্চ, ২০২৬ | ১১:২৬ অপরাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে সাইমুন ইসলাম ফুয়াদ (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় হেয়াকো ইকরা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ফুয়াদ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গজারিয়া গ্রামের বাংলাদেশ নৌবাহিনী কর্মকর্তা মুহাম্মদ শাহিনের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে ফুয়াদ নোয়াখালীর বেগমগঞ্জে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। বিকেলে খেলার এক পর্যায়ে বাড়ির পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

 

নিহত ফুয়াদের চাচা অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদ কাটাতে নানার বাড়ি গিয়ে খেলার ছলে পুকুরে পড়ে ফুয়াদের মৃত্যু হয়েছে। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট