
কক্সবাজারের চকরিয়ায় বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে শাহেনা বেগম (২২) নামের এক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে চকরিয়া থানার একটি দল স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধার করে। নিহত শাহেনা বেগম মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার সর্দারপাড়ার মৃত আবুল কাসেমের মেয়ে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে তার পরিচয় শনাক্ত করা হয়।
চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) ফরিদ হোসেন স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, শাহেনা বেগম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। ধারণা করা হচ্ছে, পুকুরে নামার পর তিনি আর উঠে আসতে পারেননি এবং ডুবেই তার মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন নিশ্চিত করেছেন যে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ