চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে বনভূমিতে নির্মিত অবৈধ বাড়ি উচ্ছেদ

টেকনাফে বনভূমিতে নির্মিত অবৈধ বাড়ি উচ্ছেদ

টেকনাফ সংবাদদাতা    

২৪ মার্চ, ২০২৬ | ১০:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বন বিভাগের সংরক্ষিত জমিতে নির্মিত অবৈধ একটি সেমি-পাকা বাড়ি উচ্ছেদ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় টেকনাফ রেঞ্জের মোচনী বিটে আদালতের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

 

টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

 

তিনি বলেন, বনভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে রহমত উল্লাহ মাইকেলের বিরুদ্ধে একটি পিওআর মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তিনি আদালতে জামিন চাইলে অবৈধ স্থাপনা অপসারণের শর্তে জামিন প্রদান করা হয়। সেই নির্দেশনার আলোকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

অভিযানে পুলিশসহ উখিয়া ও টেকনাফ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছেদ করা বাড়িটি দমদমিয়া এলাকার বাসিন্দা রহমত উল্লাহ মাইকেলের বলে জানা গেছে।

 

আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি বনভূমিতে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বনভূমি রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট