
কক্সবাজারের পেকুয়ায় পানিতে ডুবে জায়েদ মনি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু জায়েদ মনি ( ৫) ওই এলালার জিয়াবুল ও পুতু মনির শিশু পুত্র।
পেকুয়া সদর ইউপি প্যানেল চেয়ারম্যান এম শাহনেওয়াজ আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের সূত্রে জানা যায়, বিকালে বাড়ির সামনে শিশু জায়েদ মনি পরিবারের অগোচরে খেলাধুলা করতে গিয়ে পুকুরে পড়ে যায়। এর পর তাকে খোঁজাখুঁজি শেষে স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার শিশু জায়েদকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ