চট্টগ্রাম সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

‘লবণ পরিবহনে পলিথিন বাধ্যতামূলক,অমান্য করলে কঠোর ব্যবস্থা’

‘লবণ পরিবহনে পলিথিন বাধ্যতামূলক, অমান্য করলে কঠোর ব্যবস্থা’

টেকনাফ সংবাদদাতা

২৩ মার্চ, ২০২৬ | ৮:৩৩ অপরাহ্ণ

শাহপরীর দ্বীপ সড়কে লবণের পানি ও কাদায় রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

সোমবার (২৩ মার্চ) তিনি টেকনাফের ইউএনও এবং ওসিকে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

এমপি জানান, এখন থেকে লবণবাহী যানবাহনে মোটা পলিথিন ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে লবণের পানি সড়কে পড়ে রাস্তা পিচ্ছিল না হয়।

উল্লেখ্য, গত ২২ মার্চ হারিয়াখালীতে মোটরসাইকেল ও পর্যটকবাহী ‘চাঁদের গাড়ি’র সংঘর্ষে মোটরসাইকেল চালক মোহাম্মদ আনিস (৩০) নিহত হন। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও সড়কের ওপর লবণ লোড করা এবং নিয়ম না মেনে লবণ পরিবহনের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

পর্যটক ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে কঠোর তদারকির নির্দেশ দিয়েছেন তিনি।

এছাড়া এমপি বাহারছড়া ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উন্নয়নমূলক বিষয়ে মতামত গ্রহণ করেন।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট