চট্টগ্রাম সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

মিরসরাই প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মিরসরাই প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মিরসরাই সংবাদদাতা

২৩ মার্চ, ২০২৬ | ৭:২৭ অপরাহ্ণ

আনন্দঘন পরিবেশে মিরসরাই প্রেস ক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) মিরসরাই সদরের স্কুল মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত এই নতুন কার্যালয়টির শুভ উদ্বোধন করেন বর্ষীয়ান সাংবাদিক ও প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও ক্লাব নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ওয়াজিউল্লাহ, মীর হোসেন, অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ ড. কামাল উদ্দিন, সংগঠনের সভাপতি ও কালের কণ্ঠ মাল্টিমিডিয়া চট্টগ্রামের ব্যুরো চিফ এনায়েত হোসেন মিঠু, অধ্যাপক সাইফুল হক সিরাজী, সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী এবং সাংবাদিক দিদারুল আলম ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ প্রধান অতিথি মাহফুজুর রহমানকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান সাংবাদিকদের পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান এবং শুদ্ধ সাংবাদিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আজহার মাহমুদ, সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া, এম আনোয়ার হোসেন, আশরাফ উদ্দিন, নাজমুল হাসান, আজিজ আজহার, সাদমান রহমান সময়, শাফায়েত মেহেদী, শিহাব উদ্দিন শিবলু, জাবেদ ভুঁইয়া এবং সাখাওয়াত হোসেন সাকিব প্রমুখ।

পূর্বকোণ/এরফান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট