
চট্টগ্রামের সাতকানিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা নগদ ৮ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
রবিবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩’টার দিকে সাতকানিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড খলিফা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুরুল ইসলাম খোকন বলেন, গভীরে রাতে অস্ত্রসহ একদল দুর্বৃত্ত আমার বাড়িতে হানা দেয়। তারা আমার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। পরে আমার ব্যবসার ৮ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ব্যবসায়ীর বাড়িতে লুটের কোন অভিযোগ হাতে পাইনি। অভিযোগ হাতে পেলে তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
পূর্বকোণ/সিজান/পিআর