
চট্টগ্রাম বাঁশখালী উপজেলার উত্তর পুকুরিয়া গ্রামে দ্রুতগতির ব্যাটারি চালিত অটোরিকশার চাকার চাপা পড়ে জনি শীল (০৪) নামের এক শিশুরমৃত্যু হয়েছে। রবিবার ( ২২ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে পুকুরিয়া চৌমুহনী হতে উত্তর পুকুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু পুকুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চিত্তরঞ্জনের ছেলে।
বাঁশখালী উপজেলার বেসরকারী সি বি হাসপাতালের ডা.সৌরভ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় আঘাত পাওয়া শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।
ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মান্নান বলেন, সড়ক পথের উপর শিশুটি খেলতে গিয়ে ব্যাটারি চালিত অটো রিক্সার চাকার ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাতে মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
বাঁশখালী রামদাসহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচি বলেন, দুঘর্টনার পর পুলিশকে কেউ অবহিত করেনি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
পূর্বকোণ/আরআর