চট্টগ্রাম শনিবার, ২১ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ঈদে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

মিরসরাই সংবাদদাতা

২১ মার্চ, ২০২৬ | ১০:১৭ অপরাহ্ণ

পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যাওয়ার পথে মিরসরাইয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু বরণ করেছেন এনামুল নামের এক ব্যবসায়ী । শনিবার (২১ মার্চ) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ জাকির রাব্বানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যবসায়ীর নাম এনামুল হক আইয়ুব (৪৫)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাঘ গ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে। অর্ণব করপোরেশনসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন আইয়ুব।

জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে নিজের ব্যক্তিগত প্রাইভেটকার চালিয়ে পরিবারের সাথে ঈদ করতে কুমিল্লায় যাচ্ছিলেন এনামুল হক আইয়ুব। পথিমধ্যে মিরসরাই উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে এনামুল গাড়িতে আটকা পড়েন এবং ঘটনাস্থলে মা’রা যায়। মিরসরাই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন।

 

পূর্বকোণ/আরআর  

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট