চট্টগ্রাম শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সীতাকুণ্ডের দুটি গ্রামে ঈদ উদযাপন

সীতাকুণ্ডের দুটি গ্রামে ঈদ উদযাপন

সীতাকুণ্ড সংবাদদাতা

২০ মার্চ, ২০২৬ | ২:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুটি গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপন হচ্ছে। সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছর এ গ্রাম দুটিতে ঈদ উদযাপন হয়ে আসছে দীর্ঘকাল ধরে।

 

পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা গ্রামগুলো হলো সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড এলাকার চারিয়াকান্দি গ্রাম।

 

জানতে চাইলে ঈদ উদযাপনকারী বাঁশবাড়িয়ার বাসিন্দা আবুল বশর বলেন, প্রায় দুই শতাধিক বছরের অধিক সময় ধরে চট্টগ্রামের মির্জারখীল দরবার শরীফের মুরিদরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা পালন করেন। তেমনিভাবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় সৌদি আরবের সাথে মিল রেখে অন্যান্য বছরের মতো এবারও একদিন আগে ঈদুল ফিতর উদযাপন করছেন সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড এলাকার চারিয়াকান্দি গ্রামের মানুষ। নির্দিষ্ট মতবাদের অনুসারী এসব গ্রামের বাসিন্দারা সকালে নিজ নিজ মসজিদে ঈদের নামাজ আদায় করে উৎসবে মেতে উঠেছেন।

 

তিনি আরো বলেন, প্রায় দু’শ বছর আগে তৎকালীন পীর মাওলানা মুখলেছুর রহমান (রহঃ) পৃথিবীর অন্য যেকোনো দেশে চাঁদ দেখা গেলেই রোজা, ঈদ এবং কোরবানী পালনের নিয়ম প্রবর্তন করেন। এরপর থেকে সারাদেশে মির্জাখীল দরবারের অনুসারীরা এ নিয়ম পালন করে আসছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট