
ফটিকছড়িতে ফেসবুক লাইভে এসে মুহাম্মদ আলী মর্তুজা (২২) নামের এক যুবক ফাঁসিতে ঝুলে মৃত্যু বরণ করেছে। ১৯ মার্চ বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত যুবক উক্ত এলাকার বদলকার বাড়ির আলী আকবরের ছেলে।
ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার মাজহার ইসলাম জানান, নিহত যুবক তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে ঘরের বিমে ঝুলে আত্নহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনানুগ পন্থায় পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে ।
পূর্বকোণ/আরআর/পারভেজ