চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সর্বশেষ:

বান্দরবানে পাহাড়ের পাদদেশ মিলল নিখোঁজ মা-মেয়ের লাশ

বান্দরবানে পাহাড়ের পাদদেশ মিলল নিখোঁজ মা-মেয়ের লাশ

বান্দরবান প্রতিনিধি

১৯ মার্চ, ২০২৬ | ৩:৩৯ অপরাহ্ণ

বান্দরবান শহরের কাছে মেঘলা এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার কাছে পাহাড়ের পাদদেশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মায়ের নাম রমেসিং মার্মা (৩০) ও তার মেয়ের নাম বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ি কানা পাড়ার কাছে দাঁতভাঙ্গা এলাকায়।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খুঁজে পাচ্ছিলেন না আত্মীয়-স্বজনরা। পরে অনেক খোঁজাখুজির পর আজ দুপুরে স্থানীয়রা মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকার উঁচু এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখেন মা-মেয়েকে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটনের দাবি করেছে এলাকাবাসী।

 

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, ‘শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের দুজনের মরদেহ উদ্ধার করেছি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট