চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে নির্মাণশ্রমিক হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার

চন্দনাইশে নির্মাণশ্রমিক হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৬ | ৩:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম চন্দনাইশে ছুরিকাঘাতে সালাউদ্দিন নামে এক নির্মাণশ্রমিককে হত্যা মামলার প্রধান আসামি মো. হানিফকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। হানিফ চন্দনাইশ থানার দিয়াকুল এলাকার মফিজুর রহমানের ছেলে।

 

বুধবার (১৮ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ থানার পিপুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, নিহত সালাউদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া থানার বাসিন্দা এবং পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। গত ১৩ মার্চ রাত ৯টার দিকে চন্দনাইশ এলাকায় ইব্রাহিম নামে এক ব্যক্তির বাড়িতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হানিফ তার কাছে থাকা ছুরি দিয়ে সালাউদ্দিনের তলপেটে আঘাত করে গুরুতর জখম করে। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামি হানিফ পলাতক ছিল। গোপন গতকাল কুমিল্লা সদর দক্ষিণ থানার পিপুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট