চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা

১৯ মার্চ, ২০২৬ | ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনহাজ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মিনহাজ স্থানীয় মো. শহীদ ড্রাইভারের ছেলে।

 

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে তার কেনাকাটাও সম্পন্ন হয়েছিল। হঠাৎ গতকাল রাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট