চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

১৮ মার্চ, ২০২৬ | ১১:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (১৮ মার্চ) বিকেলে টেকনাফ থানাধীন কলেজ পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এই অভিযান চালায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

জব্দকৃত গাঁজার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট