চট্টগ্রাম বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে রাজমিস্ত্রি সোহাগ হত্যা মামলার আসামি হানিফ কুমিল্লা থেকে গ্রেপ্তার

চন্দনাইশে রাজমিস্ত্রি সোহাগ হত্যা মামলার আসামি হানিফ কুমিল্লা থেকে গ্রেপ্তার

চন্দনাইশ সংবাদদাতা

১৮ মার্চ, ২০২৬ | ১০:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভায় চাঞ্চল্যকর রাজমিস্ত্রি মো. সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি মো. হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার হানিফ দোহাজারী পৌরসভার দিয়াকুল এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, দিয়াকুল খান সাহেব পাড়া এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজমিস্ত্রি মো. সোহাগ নিহত হওয়ার ঘটনায় হানিফ অভিযুক্ত ছিলেন। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।

 

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে চন্দনাইশ থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে এবং সেখানে পৌঁছানোর পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট