চট্টগ্রাম বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

সাতকানিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

সাতকানিয়া সংবাদদাতা

১৮ মার্চ, ২০২৬ | ৮:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খালেকের দোকান এলাকায় দ্রুতগামী বাসের চাপায় অনিল রুদ্র (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সজীব রুদ্র নামে অপর এক আরোহী আহত হয়েছেন।

 

বুধবার (১৮ই মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত অনিল রুদ্র বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের মৃত দেবেন্দ্র রুদ্রের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে তারা বাঁশখালী থেকে সাতকানিয়ার ছদাহা যাচ্ছিলেন । পথে খালেকের দোকান এলাকায় পৌঁছালে দ্রুতগামী ‘ঈগল পরিবহন’ এর একটি বাস তাদের মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনিল রুদ্র প্রাণ হারান।

 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান। পুলিশ ইতোমধ্যে ঘাতক বাসটি আটক করেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট