
চট্টগ্রামের চন্দনাইশে মাকে হারানোর তিন মাস পর জ্বরে আক্রান্ত হয়ে কিশোরী তাহসিনুল হাসনাত তানহার (১২) মৃত্যু হয়েছে। তানহা পৌরসদরের ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
সোমবার (১৬ মার্চ) নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তানহা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হারলা এলাকার ব্যবসায়ী মতিউল ইসলামের কন্যা।
বিষয়টি নিশ্চিত করেছেন তানহার পিতা মতিউল ইসলাম মতিন।
স্থানীয় সূত্রে জানা যায়, তানহা বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় গতকাল তাকে পটিয়া উপজেলার শেভরন হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তানহার মৃত্যু হয়। আজ মঙ্গলবার ফজরের নামাজের পর নামাজে জানাযা শেষে তানহার লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত তিন মাসে আগে ক্যান্সার আক্রান্ত হয়ে তানহার মা হালিমা আকতারেরও মৃত্যু হয়।
পূর্বকোণ/পিআর