চট্টগ্রাম সোমবার, ১৬ মার্চ, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ

হাটহাজারী সংবাদদাতা

১৬ মার্চ, ২০২৬ | ১১:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের হাটহাজারী পৌরসভার এগারো মাইল এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বিকেলের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে এগারো মাইল এলাকার পশ্চিম পাশে রেললাইনে এক বৃদ্ধের খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

 

বিষয়টি তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশকে অবহিত করে।

 

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম নগরী থেকে নাজিরহাট অভিমুখী কোনো একটি ট্রেন অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই ওই বৃদ্ধ প্রাণ হারান।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং রেলওয়ে পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট