চট্টগ্রাম সোমবার, ১৬ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে বিপুল পরিমাণ বালু জব্দ, পরে নিলামে বিক্রি

ফটিকছড়িতে বিপুল পরিমাণ বালু জব্দ, পরে নিলামে বিক্রি

ফটিকছড়ি সংবাদদাতা

১৬ মার্চ, ২০২৬ | ৯:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা ও কাঞ্চননগর ইউনিয়নের ধুরং খালের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

সোমবার (১৬ মার্চ) বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

 

অভিযান চলাকালীন ধুরং খালের তিনটি ভিন্ন স্পট থেকে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত সেই বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। নিলাম থেকে প্রাপ্ত মোট ১,৬৯,০০০ (এক লক্ষ ঊনসত্তর হাজার) টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

 

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, এলাকার পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট