চট্টগ্রাম রবিবার, ১৫ মার্চ, ২০২৬

রাষ্ট্র পরিচালনায় আলেম-ওলামাদের মতামত গুরুত্বপূর্ণ: মুহিব্বুল্লাহ বাবুনগরী

রাষ্ট্র পরিচালনায় আলেম-ওলামাদের মতামত গুরুত্বপূর্ণ: মুহিব্বুল্লাহ বাবুনগরী

ফটিকছড়ি সংবাদদাতা

১৪ মার্চ, ২০২৬ | ১১:৪৭ অপরাহ্ণ

দেশ পরিচালনায় আলেম-ওলামাদের পরামর্শ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মহিবুল্লাহ বাবুনগরী। 

 

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, দেশের সামগ্রিক কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ফটিকছড়ি সাংসদ সরোয়ার আলমগীর আরও বলেন, “দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। সরকার দেশকে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।” প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনায় আলেম-ওলামাদের সাথে পরামর্শ করে এগিয়ে যাচ্ছেন।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফরিদুল আলম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, দুবাই বিএনপি সভাপতি রফিকুল আলম, এজহার মিয়া, শাহনেওয়াজ সেবুল, শফিউল আলম, ওসমান চৌধুরী, হান্নান চৌধুরী, এয়াকুব শহিদ, মোহাম্মদ সাইফুদ্দীন, হাসানুল কবির, মোজাহারুল ইকবাল লাভলু প্রমূখ।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট