চট্টগ্রাম শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা ও ইফতার মাহফিল

বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৬ | ১১:০০ অপরাহ্ণ

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে শিক্ষক সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৩ মার্চ) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, একটি প্রতিষ্ঠানের সফলতায় শিক্ষক ও অভিভাবকসহ সকলের সম্মিলিত অবদান থাকে।

 

তিনি আরও উল্লেখ করেন যে, জুনিয়র বৃত্তি পরীক্ষায় পুরো উপজেলায় প্রথম স্থান অর্জন করে গোমদণ্ডী পাইলট স্কুল যে চমক দেখিয়েছে, সেই সাফল্যের ধারা যেন এসএসসি পরীক্ষায়ও অব্যাহত থাকে। বিদ্যালয়ের এই ধারাবাহিক সফলতা ধরে রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষায় উপজেলায় প্রথম স্থান অর্জন করার গৌরবময় সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের শিক্ষকদের হাতে পরিষদের পক্ষ থেকে সম্মাননা পদক তুলে দেন ইউএনও এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 

পরিষদের আহ্বায়ক এস এম মনজুর আলম মাস্টারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ হাছান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, পরিষদের উপদেষ্টা এস এম আফজর রহমান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আনোয়ার হোছাইন চৌধুরী।

 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সদস্য ও প্রধান শিক্ষক নজির আহমদ, শিক্ষক সেলিম মাহমুদ, প্রদুল দে, এস এম নাজিম উদ্দীন টিপু, মো. ফারুক ইসলাম, লিটন শীল, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ ইয়াসিন, সাইদুল আলম, মোহাম্মদ আবু জাহেদ এবং মো. ইউছুপ নবীসহ আরও অনেকে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট