চট্টগ্রাম শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় দাম্পত্য কলহের জেরে কৃষকের আত্মহত্যা

রাঙ্গুনিয়ায় দাম্পত্য কলহের জেরে কৃষকের আত্মহত্যা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৩ মার্চ, ২০২৬ | ৮:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে দাম্পত্য কলহের জেরে রমজান আলী (৪৪) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ইউনিয়নের দ্বারিকোপ (বাটানা পাহাড়) এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রমজান আলী ওই এলাকার মৃত তালেব আলীর ছেলে।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় কৃষক রমজান আলীর সাথে তার স্ত্রীর দীর্ঘ দিন ধরে পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহ চলছিল। ঘটনার সময় পরিবারের সবার অগোচরে তিনি নিজ বসতঘরের শয়নকক্ষের বাঁশের তীরের (বিম) সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরবর্তীতে তার স্ত্রী পিয়ারু বেগম তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে মরদেহটি নিচে নামায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ভাগিনা মো. আরাফাত হোসেন থানায় একটি অপমৃত্যুর সংবাদ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট