চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সর্বশেষ:

এন মোহাম্মদের কারখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

এন মোহাম্মদের কারখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

বোয়ালখালী সংবাদদাতা

১২ মার্চ, ২০২৬ | ১:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এন.মোহাম্মদ প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু (৫৫) ও দৈনিক পূর্বকোণ পত্রিকার পূজন সেন (৩৯)।

 

জানা যায়, এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় বিভিন্ন দাবি-দাওয়া নিয় শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। সেখানে উপস্থিত সাংবাদিক পুলিশের ওপর চড়াও হয়ে মারধর করে শ্রমিকরা। এরপর তাদের অবরুদ্ধ করে রাখে। এসময় আহত হয়েছেন হামলার সময় সাংবাদিকদের মোবাইল ভাঙচুর করা হয়।

 

এ ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ, শিল্প পুলিশ ও বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দরা ঘটনাস্থলে পৌঁছালেও কারখানার ভেতরে প্রবেশ করতে পারেননি। দীর্ঘ চেষ্টার পর অবরুদ্ধ হয়ে পড়া সাংবাদিকদের ও ভেতরে শিল্প পুলিশের এএসআই মিজানকে উদ্ধার করে।

 

আহত সাংবাদিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানায় আন্দোলন করছেন। মূল ফটকে তালাবদ্ধ করে দিয়েছে। ফলে পুলিশ মূল ফটকের বাইরে অবস্থান করেছেন।

 

আহত সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কেন বা কি উদ্দেশ্যে এই হামলা করা হলো বুঝতে পারিনি। তবে এটি উদ্দেশ্য প্রণোদিত বলে ধারণা করছি।

 

এবিষয়ে মালিকপক্ষ বা শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অবরুদ্ধ হয়ে পড়া আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কারখানার বাইরে অবস্থান করছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট