চট্টগ্রাম বুধবার, ১১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে অপহরণের চেষ্টা: ডাকাত দলের গুলিতে যুবক আহত

টেকনাফে অপহরণের চেষ্টা: ডাকাত দলের গুলিতে যুবক আহত

টেকনাফ সংবাদদাতা

১১ মার্চ, ২০২৬ | ১১:০৯ অপরাহ্ণ

কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় সশস্ত্র ডাকাত দলের অপহরণের চেষ্টা থেকে বাঁচতে গিয়ে সৈয়দ আলম (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

 

বুধবার (১১ মার্চ) সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল পাহাড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একদল পাহাড়ি অপহরণকারী সৈয়দ আলমকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় তিনি অপহরণকারীদের কবল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

 

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত দলের ছোড়া গুলিতে ওই যুবক আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এছাড়া পাহাড়ি সন্ত্রাসী ও অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট