চট্টগ্রাম বুধবার, ১১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সেহরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূ খুন উখিয়ায়

সেহরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূ খুন উখিয়ায়

উখিয়া সংবাদদাতা

১১ মার্চ, ২০২৬ | ৩:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলায় সেহরির সময় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রজিদা আক্তার (২৫) পালংখালী ইউনিয়নের কেদারখোলা এলাকার নূরুল বশরের মেয়ে এবং শফিকের স্ত্রী।

স্থানীয়রা জানান, আজ ভোরে সেহরির সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে রজিদা আক্তারের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় নিহতের স্বামী শফিক কাজের প্রয়োজনে বান্দরবানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য নূরুল হক জানান, এলাকাবাসীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। সেহরির সময় এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট