চট্টগ্রাম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় নকল সাবান তৈরির কারখানায় অভিযান: আটক ১, জরিমানা

লোহাগাড়ায় নকল সাবান তৈরির কারখানায় অভিযান: আটক ১, জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

১০ মার্চ, ২০২৬ | ৮:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় পচা ও মেয়াদোত্তীর্ণ সাবান দিয়ে নতুন সাবান তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

সূত্রে জানা যায়, ওই এলাকার মফিজুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ ও পচা সাবান সংগ্রহ করে সেগুলোতে রাসায়নিক দ্রব্য মিশিয়ে নতুন সাবান তৈরি করে আসছিলেন। এরপর বিভিন্ন নামি-দামি কোম্পানির লেবেল ব্যবহার করে সেগুলো বাজারে বিক্রি করা হতো।

 

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে প্রায় ১৫০ বস্তা নকল সাবান এবং বিভিন্ন কোম্পানির ২ বস্তা প্যাকেট জব্দ করা হয়। অভিযানের সময় কারখানার মালিককে খুঁজে না পাওয়ায় সামসুল ইসলাম নামে এক কর্মচারীকে আটক করা হয়।

 

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মং এছেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেন।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এসব নকল পণ্য তৈরির কারখানাটি বন্ধ এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট