চট্টগ্রাম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বোয়ালখালীতে ৩ মাদকসেবীর কারাদণ্ড, ব্যবসায়ীকে জরিমানা

বোয়ালখালীতে ৩ মাদকসেবীর কারাদণ্ড, ব্যবসায়ীকে জরিমানা

বোয়ালখালী সংবাদদাতা

৯ মার্চ, ২০২৬ | ৮:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ইয়াবা সেবন এবং ওজনে কম দিয়ে পণ্য বিক্রির অপরাধে পৃথক অভিযানে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার পশ্চিম শাকপুরা ও উত্তর গোমদণ্ডী এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

 

অভিযান চলাকালে পশ্চিম শাকপুরা ননাইয়ার মার ঘাট এলাকায় ইয়াবা সেবনরত অবস্থায় মো. ইমরান (২৯), সঞ্জয় আচার্য্য (৩৪) ও মো. বিজয়কে (২০) আটক করা হয়। অসংলগ্ন আচরণের দায়ে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

 

অন্যদিকে, উত্তর গোমদণ্ডী চূড়াখালী ব্রিজ এলাকায় এক ব্যবসায়ীর বোতলজাত ভোজ্য তেলের লেবেলে ৯০০ মিলিলিটার লেখা থাকলেও বাস্তবে এর পরিমাণ ছিল মাত্র ৭০০ মিলিলিটার। ক্রেতাকে পরিমাণে কম দিয়ে প্রতারণা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিমের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট