
ফটিকছড়ি সংবাদদাতা
৯ মার্চ, ২০২৬ | ৬:০০ অপরাহ্ণ
চট্টগ্রামের ফটিকছড়িতে রিনা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) সকালে পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকা থেকে তার শ্বশুর বাড়ির রান্নাঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
রিনা আক্তার ওই এলাকার লোবা গাজীর বাড়ির মোহাম্মদ ইকবাল হোসেনের স্ত্রী।
ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার মাজহার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই গৃহবধু রান্নাঘরে গলায় ফাঁস দিয়েছেন। তার স্বামী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পরে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করেছি। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। গলায় কালো দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/পিআর

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৪ |
| আসর শুরু | ৪ঃ২১ |
| মাগরিব শুরু | ৬ঃ০৫ |
| এশা শুরু | ৭ঃ১৪ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৩ |
| সুর্যোদয় | ৬ঃ০৮ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


