
চট্টগ্রামের পটিয়ায় বাসের সাথে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খানজামা লুসাইয়ের গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চেয়ারম্যানের স্ত্রী লালসানি লুসাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ের দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খানজামা লুসাইয়ের গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়েছে।
পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াসিম আরাফাত জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস একটি জিপ গাড়িকে ধাক্কা দেয়। জিপ গাড়িটিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খানজামা লুসাই ও তার স্ত্রী লালসানি লুসাইসহ কয়েকজন আরোহী ছিলেন। সংঘর্ষে লালসানি লুসাই আহত হলে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় জিপ গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাস ও জিপ গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/পিআর/এএইচ